| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের গাড়ির সামনে যুবলীগ-ছাত্রলীগের মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৯:৪৮:২২:পূর্বাহ্ন  |  ১২৩৬৩৪৪ বার পঠিত
পুলিশের গাড়ির সামনে যুবলীগ-ছাত্রলীগের মিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় সকাল ৯টার দিকে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল বের করে।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু।

মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিছিল চলাকালে সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়কে যাচ্ছিল। আমাদের অফিসার বুঝে ওঠার আগেই মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪