| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ম্যানেজারের দাবি নাশকতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৪:০৩:৫৭:পূর্বাহ্ন  |  ২০৫৩১১৫ বার পঠিত
মাগুরায়  গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ম্যানেজারের দাবি নাশকতা

মাগুরা প্রতিনিধি : গ্রামীণ ব্যাংক মাগুরার মহম্মদপুর শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। 

সূত্র জানায়, আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখে ও পোড়া গন্ধ পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয় । স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।   

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধা বলেন, অগ্নিকাণ্ডের উৎস কী জানা যায়নি। তবে উৎস ও কতটুকু ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। 

তবে গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার সোহানা সুলতানা অভিযোগ করে বলেন, রাত সাড়ে তিনটার দিকে জানালা দিয়ে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে অফিসের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪