| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেড়ামারায় নৌকাডুবিতে দুই কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১০:১৬:২৯:পূর্বাহ্ন  |  ১২৭৬৮২৮ বার পঠিত
ভেড়ামারায় নৌকাডুবিতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মার চরে আখ চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুর ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫০) ও শরাফত প্রামাণিকের ছেলে মামুন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চারজন কৃষক রশিদ, মামুন, শরীফুল ও সদু একই নৌকায় নালা নদী ধরে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রশিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির পর দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, নৌকাটি তুলনামূলক ছোট ছিল। যে দুইজন নিহত হয়েছেন তারা সাঁতার জানতেন না। মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪