| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজামপুর ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১০:২৭:৪৯:পূর্বাহ্ন  |  ১২৭৩৩৪৯ বার পঠিত
নিজামপুর ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে এ আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকান্ডে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট,  জন্ম নিবন্ধনসহ  গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, সকল নথিপত্র পুড়ে যাওয়ায় জনগণকে সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।  বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

শার্শা থানার (ওসি) আব্দুল আলীম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪