| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঘাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ চালু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১১:০২:৪৩:পূর্বাহ্ন  |  ১২৪৪২২৪ বার পঠিত
বাঘাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ চালু

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে, দীর্ঘদিন অচল থাকা বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পানি সরবরাহ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। দুই বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত থাকা এই পানি পয়েন্ট পুনর্গঠনের ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পাহাড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে ঝিরি–ঝর্ণা শুকিয়ে যায় এবং গভীর নলকূপের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে প্রতি বছরই মাচালং বাজার ও আশপাশের গ্রামগুলোতে তীব্র পানি সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে স্থানীয় চাহিদা বিবেচনা করে সেনাবাহিনী নিজস্ব তত্ত্বাবধানে পানি সরবরাহ কেন্দ্রটির পাইপলাইন, ট্যাংক ও পরিশোধন ব্যবস্থা সংস্কার করে পুনরায় সচল করে। পানি সুবিধা চালুর পর সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রিয়া সামগ্রীও বিতরণ করা হয়।

সেনাবাহিনী জানায়,“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই লক্ষ্য সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম বহু বছর ধরে পরিচালনা করে আসছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪