| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জয় বাংলা’ গানের সঙ্গে ভিডিও পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:৩৩:৪৯:অপরাহ্ন  |  ১২৩৫৬৫৪ বার পঠিত
‘জয় বাংলা’ গানের সঙ্গে ভিডিও পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট করায় গ্রেপ্তার হয়েছেন কামরুল হাসান নামে এক কলেজছাত্র।

সোমবার (১৭ নভেম্বর) রাতে ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কামরুল হাসান ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে ও খণ্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, কামরুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি রাস্তার ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক গান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ ছাড়া কামরুল গত ৩ এপ্রিলে বক্সমাহমুদ বাজারের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি।

কামরুলের বাবা সুজায়েত খান ছুট্ট মিয়া জানান, তার ছেলে খণ্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। শুধু ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘গ্রেফতার তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এ ছাড়া তিনি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলারও আসামি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪