| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:৩৪:৩৫:অপরাহ্ন  |  ১২৩৭৮২৯ বার পঠিত
শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর ) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী গ্রামে ওই ঘটনা ঘটে। হামিদ পার্শ্ববর্তী মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

জানা যায়, আব্দুল হামিদ বনকুড়া এলাকার দক্ষিণ সিধুলী গ্রামের নানার বাড়িতে থাকতেন। নানা মারা যাওয়ার পর তিনি মামা রিয়াজত আলীর বাড়িতে থাকতেন। প্রায় দুই মাস আগে তিনি নরসিংদী জেলায় গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যান।

মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মামা রিয়াজত আলী হামিদের ঘরের দরজা খুলে দেখতে পান ভাগিনা হামিদ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪