| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:৫০:১৭:অপরাহ্ন  |  ১২৬৩১২৯ বার পঠিত
শেরপুরে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। সোমবার (১৭ নভেম্বর) রাতে নালিতাবাড়ী-নাকুঁগাও সড়কের শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর শহরের দক্ষিণ নৌহাটা এলাকার আজাহার আলীর ছেলে জাহিদ হাসান এবং আব্দুল আজিজের ছেলে নীরব মিয়া ইউসুফ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা কমিউনিটি ক্লিনিকের সামনে পুলিশের টহল দল অবস্থান নিয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালায়। ওইসময় পৃথক ৩টি বস্তায় রাখা মোট ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪