| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ৩ নারী আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:৫০:১৯:অপরাহ্ন  |  ১২৩৬৭৯২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ৩ নারী আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ায় ককটেল বিস্ফোরণে তিন নারী আহত হয়েছেন। মঙ্গল‌বার (১৮ নভেম্বর) বিকেলে পারিবারিক বিরোধের জেরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ জানান, ফকিরপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসি খাতুনের সঙ্গে তার আরেক আত্মীয় মো. চাঁনের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছে। এরই জেরে বাড়ি সংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ফকিরপাড়ার সিহাব আলীর স্ত্রী সম্পা খাতুন, মো. আজমের স্ত্রী সান্তনা বেগম ও মো. মুরাদের স্ত্রী রিপা সামান্য আহত হন। তারা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি শাহীন আকন্দ আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪