| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১৩:৪৯:৫৯:অপরাহ্ন  |  ১২৭৩৬২২ বার পঠিত
আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় শ্রমিক বহনকারী চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বাসটিতে শ্রমিক না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে অনেক প্রাণ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমা পরিবহনের একটি বাস পলাশবাড়ী থেকে  ডিইপিজেড’র উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা স্ট্যান্ডের সামনে এলে বাসের চালক গাড়ির পেছনে আগুন দেখতে পান। পরে দ্রুত গাড়ি থামিয়ে তিনি নিরাপদে নেমে যান। এসময় স্থানীয়রা গাড়িটির আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে বাসটির আগুন নেভায়।

পরিবহনের চালক রেজাউল ইসলাম জানান, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ওই বাসে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের এলজেড কারখানা ও  এক্সপেরিএন্স গার্মেন্টসের শ্রমিক পরিবহন করে থাকেন তারা। 

তবে কখন, কোথা থেকে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারেননি তিনি।

এ ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ ও সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে বাসটিকে নিরাপদে সরিয়ে নেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে হাইওয়ে ও আশুলিয়া থানা পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪