কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত চালক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার চিতলা গ্রামের মৃত শিহাবুদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা বারোটার দিকে উপজেলার ফুলতলা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফুলতলা এলাকায় চলন্ত নসিমনকে পেছন থেকে ধাক্কা দেয় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী বিআরটিসির যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন নসিমন চালক আব্দুর রহিম।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাসের চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। এছাড়া বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে