| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় উদ্ধারকরা নব জাতককে দত্তক নিলেন নিঃসন্তান দম্পত্তি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১৪:৪৯:০৪:অপরাহ্ন  |  ১২২৯৩২৩ বার পঠিত
শার্শায় উদ্ধারকরা নব জাতককে দত্তক নিলেন  নিঃসন্তান দম্পত্তি

বেনাপোল প্রতিনিধি: যশোর শার্শা উপজেলার বেনাপোল থেকে উদ্ধারকৃত নবজাতককে দত্তক নিলেন নিঃসন্তান দম্পত্তি সানাউর ও সুমাইয়া। উপজেলা প্রশাসন এই দম্পত্তির হাতে শিশুটিকে হস্তান্তর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি অফিসার দিপক কুমার সাহা,সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,বিআরডিপি অফিসার সাকির হোসেন, নারী ও শিশু বিষয়ক অফিসার জাহান ই গুলশান ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারন সম্পাদক মোঃ সহিদ আলী,যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক দেওয়ান মোর্শেদ, দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সাংবাদিক সৈয়দ আতিকুজ্জামান রিমু,সাংবাদিক শাহাবুদ্দিন আহামেদ, ইকরামুজ্জামান প্রমুখ 

শার্শা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, শিশুটির জন্য শার্শা উপজেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। এরপর পত্রিকায় উদ্ধারকৃত শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহী নিঃসন্তান ব্যাক্তিদের আবেদন করতে বলা হয়। সেখান থেকে যাচাই  করে ১৮ নভেম্বর মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের সানাউর ও সুমাইয়া দম্পত্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। 

সানাউর রহমান ও সুমাইয়া জানান,গত ১৫ বছর বিবাহিত জীবনে তাদের কোন সন্তান হয়নি। পত্রিকায় খবর শুনে  শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশুটিকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া কামনা করেছেন। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪