যশোর প্রতিনিধি : যশোর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং নতুন শিক্ষক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিজস্ব ভবনে এই কর্মশালা আয়োজিত হয়। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার কৌশল এবং পাঠদানকে শিক্ষাবান্ধব করতে এই প্রশিক্ষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে শিক্ষককে হতে হবে দক্ষ, শিক্ষার্থীবান্ধব ও প্রযুক্তি-সমৃদ্ধ। নতুন শিক্ষকদের আত্মনিবেদন, নৈতিকতা এবং দায়িত্ববোধের সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব আবু ফয়সাল। তিনি বলেন, যশোর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মানসম্মত ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
উপস্থাপনায় ছিলেন, প্রতিষ্ঠানটির নির্বাহী সচিব মো. গাউসুল আজম। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন এস এম মফিজুর রহমান ও আবু হানিফ। এছাড়া প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. সারাফাত হোসেন এবং ডাইরেক্টর অ্যাডমিন মোস্তফা কামাল নবীন শিক্ষকদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর রেজওয়ান হোসেন,এমএআর মশিউর, কুতুব উদ্দিন, হাসানুজ্জামান। তারা বলেন, নতুন শিক্ষকবৃন্দের যোগদান এবং এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতিষ্ঠানের শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করবে।
রিপোর্টার্স২৪/মিতু