| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১৮:৪৬:৩২:অপরাহ্ন  |  ১২৩১৫৩৯ বার পঠিত
বেনাপোলে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
ছবির ক্যাপশন: বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল প্রতিনিধি:বেনাপোলের ফেনসিডিলের মামলায়  মাদক ব্যবসায়ী কুদ্দুস আলীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী যশোরের শার্শা উপজেলায় মহিষাডাঙ্গা গ্রামের উত্তর পাড়ার আব্দুস সামাদের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে যশোরের ডিবি পুলিশ কুদ্দুসের বাড়িতে অভিযান চালায়। এ সময় কুদ্দুসকে আটক ও তার স্বীকারোক্তিতে ঘর তল্লাশি করে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই আব্দুল মালেক বাদী হয়ে আটক কুদ্দুসের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি কুদ্দুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দ্রকান্ত গাইন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি কুদ্দুস আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী কারাগারে আটক আছেন। 

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪