| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেল তিনটি গরু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১৫:৫৯:৫০:অপরাহ্ন  |  ২০৫১৭২২ বার পঠিত
গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেল তিনটি গরু

রিপোর্টার্স২৪ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা কোটি টাকার ঝুট পুড়ে গেছে। পাশাপাশি, গুদামের পাশের একটি কক্ষে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪