নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, বিএনপি মনোনীত নাটোর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার ফাঁসির রায়ে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মহান আল্লাহ সঠিক বিচার করেন, তার আরও একটি প্রমান শেখ হাসিনার ফাঁসির রায়।
উক্ত বৈঠকে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা) নাটোর-২ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দেওয়ান শাহীন প্রমূখ।
রিপোর্টার্স২৪/এসএন