| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বার আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০৫:১৪:৪৩:পূর্বাহ্ন  |  ১২৫১৩৩৯ বার পঠিত
শেরপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বার আত্মহত্যা
ছবির ক্যাপশন: প্রতিকী ছবি

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ির সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে মুক্তা আক্তার মীম (২০) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে পৌরশহরের বাজার ছিটপাড়া শাহী মসজিদ মহল্লা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নালিতাবাড়ী শহরের বাজার ছিটপাড়া শাহী মসজিদ মহল্লার দুদু মিয়ার কন্যা মুক্তা আক্তার মীমের প্রথম বিয়ে হয় পারিবারিকভাবে। পরে ওই সংসার না টেকায় ঢাকায় গার্মেন্টসে কাজ করতে যায় মীম। সেখানে গিয়ে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার আরেক গার্মেন্টকর্মী শাকিলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। একপর্যায়ে দু’জনে বিয়ে করে। বর্তমানে মীম সাত মাসের গর্ভবতী।

প্রায় এক মাস আগে সে বাবার বাড়ি আসে। রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তার পর সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের পর এ ঘটনা ঘটতে পারে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪