| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় আগুনে পুড়ে গেছে ‘পলির দানা’ কারখানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০৬:৩৭:১২:পূর্বাহ্ন  |  ১২৫৪৯১৭ বার পঠিত
ফতুল্লায়  আগুনে পুড়ে গেছে ‘পলির দানা’ কারখানা
ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলালর ফতুল্লা-ধর্মগঞ্জ এলাকায় একটি পলির দানা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪ টার দিকে এই ধর্মগঞ্জ বাজারে ডা. জুয়েলের মালিকানা পলির দানা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ভোর সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে মোট ৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে কারখানার পলির দানা, দুইটি মেশিন এবং ওয়েস্ট পলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে দ্রুত উদ্ধার কার্যক্রমের ফলে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪