চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া ইউপির চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম রাউজান থানাধীন ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহমদের দোকানের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করে। এ সময় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামি জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার অফিসার ফোর্সের যৌথ অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেপ্তার করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন