| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দালালের খপ্পরে পড়ে জাল ভিসায় ইটনার ৫ দিনমজুর নিঃস্ব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০৮:৫১:১৮:পূর্বাহ্ন  |  ১২২৯৭৩০ বার পঠিত
দালালের খপ্পরে পড়ে জাল ভিসায় ইটনার ৫ দিনমজুর নিঃস্ব

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ- করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের দালাল হেলাল উদ্দিন সাধির , কুয়েতে তেল কোম্পানিতে চাকরির কথা বলে হাতিয়ে নেয় সাড়ে ৩২ লাখ টাকা। 

ভুক্তভোগীরা হলেন একই এলাকার  শরীফ মিয়া (৪৩), মোশাররফ হোসেন (৪৪), বাবলু মিয়া (৪০), লুসা মিয়া (৩৫) ও সানাউল করিম (৩১)।

ভিসার কপি  মিথ্যা প্রমাণিত হলে হতভম্ব হয়ে যান পাঁচ পরিবার। বিদেশ যাওয়ার আশায় জমি, গরু-ছাগল বিক্রি, ধার সব মিলিয়ে এখন তারা নিঃস্ব।

ভুক্তভোগী শরীফ মিয়া বলেন, জীবনের সব সঞ্চয় দিয়ে ভিসা নিয়েছিলাম। এখন ঘরে খাবার নেই। পরিবার না খেয়ে দিন কাটায়। টাকা না পেলে মৃত্যু ছাড়া উপায় নেই । অন্যান্যরা জানান, তিনদিনের সরকারি ট্রেনিং ও ফিঙ্গার সব করানো হয়েছিল। বুঝিনি ভুয়া হবে, এখন সব শেষ।

টাকা চাইতে গেলে উল্টো হামলার মুখে পড়তে হয় তাদের। অভিযোগ রয়েছে হেলালের ছেলে রিয়ান প্রভাব খাটিয়ে শরীফ মিয়াকে মারধর করে এবং জোর করে টাকা ছিনিয়ে নেন। এছাড়াও একদিন ডিবি পুলিশের মাধ্যমে ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে। এদিকে অভিযুক্ত হেলাল উদ্দিন সাধির পলাতক। তার ছেলে রিয়ানের মোবাইল নাম্বার কল দিলল তিনি “রং নাম্বার” বলে ফোন কেটে দেন।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম বলেন, পাসপোর্ট থাকলেই ট্রেনিং নেওয়া যায়। ভিসা দেখে ট্রেনিং দিই না। কেউ ট্রেনিংয়ের সুযোগ নিয়ে প্রতারণা করলে আমাদের জানার সুযোগ নেই।

এ বিষয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার আলী আকবর সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ভিসা যাচাই করা আমাদের কাজ নয়। আমরা শুধু ফিঙ্গার নিই। কেউ প্রতারণার শিকার হলে অভিবাসন আইনের আশ্রয় নেওয়ার উপায় রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪