| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০৩:০০:৫৭:পূর্বাহ্ন  |  ২০৪৮৮৪৩ বার পঠিত
গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ছবির ক্যাপশন: গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুর সদর উপজেলার বাগের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কেমিক্যাল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারখানার বিভিন্ন অংশে আগুনের সূত্রপাত ঘটে। নিরাপত্তা কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তৎক্ষণাৎ জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, “আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি। আশেপাশের মানুষদের নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

অগ্নিকাণ্ডে কারখানায় কতটা ক্ষতি হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪