| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১০:৪৮:৫৫:পূর্বাহ্ন  |  ১২৪৭০৭১ বার পঠিত
কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন এই অভিযোগে দশম গ্রেড বাস্তবায়নে একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও বিভিন্ন স্বাস্থ্য ইউনিটের টেকনোলজিস্টরা এতে অংশ নেন।

বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে কর্মবিরতি এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. রফিকুর রহমান বলেন, একই কারিকুলামে পড়াশোনা করে, একইভাবে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও আমরা যথাযথ পদমর্যাদা পাচ্ছি না। দেশের সকল ডিপ্লোমাধারী কর্মকর্তা যখন দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছেন, তখন শুধু আমাদের ক্ষেত্রেই বৈষম্য। তিনি আরও বলেন, সারা দেশে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বারবার তাদের দাবি অবহেলিত হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া মেডিকেল টেকনোলজিস্ট মো. শেখ তারেক বলেন, দশম গ্রেড আমাদের অধিকার, দাবি নয় এটি আমাদের পাওনা। বহুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, অথচ প্রতিবারই আমরা প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হচ্ছি ।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪