| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় মহান বিজয় দিবস উৎযাপনে প্রস্তুতিমুলক সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১১:১২:২১:পূর্বাহ্ন  |  ১২৪৯৭৬৯ বার পঠিত
তারাকান্দায় মহান বিজয় দিবস উৎযাপনে প্রস্তুতিমুলক সভা

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা আয়োজিত হয়। 

( ১৯ নভেম্বর) বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

সভায় উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারি কমিশনার এস এম নাজমুস ছালেহীন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান, অফিসার ইনচার্জ মোহাম্মাদ টিপু সুলতান, মৎস্য কর্মকর্তা সুরজিৎ পারিয়াল সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি সচিববৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিকগন সহ অন্যান্য অনেকেই। 

সভায় বলা হয়,শহীদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমিতে পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভা এবং বিজয় দিবসে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ,মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোকসজ্জাসহ নানান কর্মসূচি পালন করা হবে। 

এ ছাড়া প্রীতি ফুটবল ম্যাচ, শিশুদের প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া-মোনাজাতের আয়োজন থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪