| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত আনসার বাহিনী: মাহবুবুর রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১২:৪৩:৫৩:অপরাহ্ন  |  ১২৫৬০২৬ বার পঠিত
নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত আনসার বাহিনী: মাহবুবুর রহমান

ফেনী প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ আনসার বাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ পরিচালক মোঃ মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)।

বুধবার (১৯ নভেম্বর) সকালে ফেনী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন চ্যালেঞ্জিং হবে জানিয়ে মাহবুবুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সরকারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আনসার বাহিনীর জন্যও এটি অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে বেশি চ্যালেঞ্জিং। সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে আনসার বাহিনীর সুনাম আরও দূর পর্যন্ত ছড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের বেকার ও উদ্যোমী যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছে সরকার। কম্পিউটার, সেলাই, অস্ত্র ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আনসার ভিডিপি সদস্যদের স্বনির্ভর করে তোলা হচ্ছে। এই দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

নির্বাচনে প্রযুক্তি ব্যবহারের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, সারাদেশে সফটওয়্যারের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে যাবে। এছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছেও তাৎক্ষণিক বার্তা পৌঁছে যাবে।

তিনি বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এটাই আনসার বাহিনীর প্রধান চ্যালেঞ্জ। আমরা যদি প্রতিটি কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, তবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে উৎসাহিত হবে।

এ সময় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ ৬ জেলায় অনুষ্ঠিত মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রেঞ্জ পরিচালক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলান উদ্দিন এবং জেলা অ্যাজিড্যান্ট বিবি কুলসুম। সমাপনীতে মোট ১ হাজার ৫০০ প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪