| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফার্মাসিস্টদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:৩৬:৫৫:অপরাহ্ন  |  ১২৩৭৫৫৯ বার পঠিত
বগুড়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফার্মাসিস্টদের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি : মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি), বগুড়া-মোহাম্মদ আলী হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে প্রাপ্য মর্যাদা ও ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিটি বছরের পর বছর ধরে অমীমাংসিত থাকায় তাদের মাঝে গভীর হতাশা তৈরি হয়েছে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের জোর দাবি জানান এবং সময়মতো তা পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন এমটিএফ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ এরশাদ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদশা, হায়দার আলী, ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মেহেদী হাসান ফাহাদ, বৈষম্য বিরোধী পরিষদ বগুড়া জেলা সভাপতি শাহজাহান আলীসহ অন্য নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪