| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ বাংলাদেশি কিশোর-কিশোরীকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৫:০৬:২১:অপরাহ্ন  |  ১২২৯৮১২ বার পঠিত
৩০ বাংলাদেশি কিশোর-কিশোরীকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া ৩০ জন বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসাদের মধ্যে ১৯ জন কিশোর এবং ১১ জন কিশোরী রয়েছেন।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, যদিও প্রত্যেকের ঘটনা আলাদা, অধিকাংশ কিশোর-কিশোরীকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করেছিল। কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় তারা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে পুলিশের হাতে আটক হয়। আদালতে সোপর্দের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করতে হয় তাদের।

সাজা শেষে ভারতীয় মানবাধিকার সংস্থাগুলো তাদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তারা দেশে ফেরত আসে।

ফেরত আসা কিশোররা জানান, তাদের মা-বাবা এখনও ভারতের কারাগারে রয়েছেন। শেল্টার হোমের সহায়তায় তারা পরিবারের ঠিকানা সংগ্রহ করে বাংলাদেশে ফিরেছে। সাতক্ষীরার আলীপুরের তানিয়া (১১), খুলনার কয়লা এলাকার রাবিয়া (১০) ও অহনা (৮) বলেন, তাদের মায়েরাও জেলে রয়েছেন এবং মুক্তির সময় এখনও অজানা।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় কর্তৃপক্ষ ফেরত পাঠানোর পর কিশোর-কিশোরীদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন শাহ্ জানান, দেশে ফিরেই তিনটি মানবাধিকার সংস্থার মাধ্যমে তাদের দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে যাতে ফেরত আসা কিশোর-কিশোরীরা নিরাপদে পুনর্বাসন ও সুরক্ষার আওতায় আসতে পারে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪