| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৫:১৯:৪০:অপরাহ্ন  |  ১২৩০৯২২ বার পঠিত
গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় এক আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন লাগেছে, যার ফলে সেখানে থাকা টিনশেডের ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রুমেল পাঠান নামের এক ব্যক্তির আবাসিক কলোনিতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কলোনির একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র আগুনের কারণে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়। দুই ঘণ্টার প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কলোনির মালিক রুমেল পাঠান জানিয়েছেন, পুরো টিনশেড কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনো ঘরের জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ভাড়াটিয়াদের টাকা-পয়সা, আসবাবপত্র ও মাসের চাল-ডালসহ সব মালামাল পুড়ে গেছে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে চারটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪