| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজেদের দাবি জানাতে সাহস পান না আ.লীগের নেতা-কর্মীরা: দুলু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৬:০৪:৪০:অপরাহ্ন  |  ১২৭২৩২৫ বার পঠিত
নিজেদের দাবি জানাতে সাহস পান না আ.লীগের নেতা-কর্মীরা: দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দাবি করেছেন, শেখ হাসিনা শুধু নিজের পরিবারই নয়, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকেও ধ্বংস করেছেন। আজকাল আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের দাবি জানাতেও সাহস পান না।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের খোলাবাড়ীয়া বাজারে মতবিনিময় সভায় দুলু বলেন, বর্তমান পরিস্থিতির দায় বর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। অথচ তিনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে, জুলাই-আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবার যেন ন্যায় বিচার পায়। পরশ বড়ুয়া ও অনুপ চেটিয়ার ক্ষেত্রে যেমন আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, একইভাবে শেখ হাসিনাকেও ফেরত এনে শাস্তির মুখোমুখি করা হোক। আমরা আশা করি, ভারতের সরকার এই দাবি সম্মান করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল এবং যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অন্যান্য নেতা ও কর্মীরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪