| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণদের গুরুত্ব দিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন: নাজমুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৬:২৩:৩০:অপরাহ্ন  |  ১২৫২০৬৪ বার পঠিত
তরুণদের গুরুত্ব দিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন: নাজমুল

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয়, এটি হবে ‘শত বছরের নির্বাচন’। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ সরকার পদ্ধতি ও স্বাধীনতাকামী লোকজন কিভাবে আগামীর বাংলাদেশ দেখতে চায়। এ প্রসঙ্গে তিনি তরুণ প্রজন্মের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত ডিসির সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডিসি নাজমুল ইসলাম বলেন, জেলা প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালনে তিনি সব সমস্যার সঙ্গে দুঃখ ভাগাভাগি করতে চান এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবেন। তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, তারা যদি স্থানীয় পত্রিকার মাধ্যমে সমস্যা তুলে ধরেন, তা সমাধানের ক্ষেত্রে সহায়ক হবে।

এ সময় সাংবাদিকদের সতর্ক করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তথ্য প্রযুক্তি-ভিত্তিক ভুল তথ্য প্রচারিত হয়, এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা।

ডিসি আরও বলেন, চাঁদপুরের ইলিশ যেমন দেশের মধ্যে এবং বিশ্বজুড়ে খ্যাত, তেমনি নতুন প্রজন্মের দৃষ্টিকোণ থেকে এ জেলা ও দেশের উন্নয়নেও কাজ করা হবে। তিনি সাংবাদিকদের সহযোগিতায় চাঁদপুরকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। উপস্থিত ছিলেন- চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪