| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ বছরের করমুক্ত সুবিধা পাবে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের বিদেশি অপারেটররা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৩:৩৯:৫৬:অপরাহ্ন  |  ১৯৬৬৪৯১ বার পঠিত
১০ বছরের করমুক্ত সুবিধা পাবে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের বিদেশি অপারেটররা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: লালদিয়া ও পানগাঁও কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া দুই বিদেশি কোম্পানি আগামী ১০ বছর ১০০ শতাংশ করমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, এটি কোনো নতুন প্রণোদনা নয়, সরকারের বিদ্যমান আদেশ অনুযায়ীই সুবিধা দেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, “পরশু আমরা লালদিয়া ও পানগাঁও বন্দরের দুটি চুক্তি সই করেছি। চুক্তির অংশ হিসেবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ১০ বছরের জন্য ১০০% করমুক্ত সুবিধা দিতে হয়েছে। শুধু প্রতিষ্ঠান নয়, তাদের অধীনে কর্মরত বিদেশি টেকনিক্যাল স্টাফও করমুক্ত সুবিধা পাবেন। রয়্যালটি, টেকনিক্যাল নলেজ ফি, লভ্যাংশসহ সব ধরনের আয়ও করমুক্ত থাকবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড, হাইটেক পার্ক সব সেক্টরেই এখন করছাড় দেওয়া হচ্ছে। এমনকি হাইটেক পার্ক কর্তৃপক্ষ চাইলে যেকোনো প্রতিষ্ঠানকে যোগ্য ঘোষণা করে করছাড় দিতে পারে। এতে যাদের কর দেওয়ার কথা, তাদেরও করমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে। তাহলে আমরা প্রত্যক্ষ কর আদায় করব কীভাবে?

২০১৭ সালের সরকারি আদেশ অনুযায়ী, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক ১২ ধরনের অবকাঠামো প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ১০ বছরের জন্য আয়করমুক্ত সুবিধা পায়। এসবের মধ্যে রয়েছে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, নদী সেতু, টানেল, রিভার পোর্ট, সি পোর্ট, এয়ারপোর্ট, সাবওয়ে, মনোরেল, রেললাইন, বাস টার্মিনাল, বাস ডিপো ও বৃদ্ধাশ্রম। এছাড়া এসব প্রকল্পে নিয়োজিত বিদেশি টেকনিশিয়ানরা প্রথম তিন বছর আয়ের ওপর ৫০ শতাংশ করমুক্ত সুবিধা পান।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো দুই গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করে।

ডেনমার্কভিত্তিক এপি মোলার-মায়েরস্কের অঙ্গপ্রতিষ্ঠান নেদারল্যান্ডসভিত্তিক এপিএম টার্মিনালস বিএভি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি করেছে লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য। পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, প্রথম তিন বছরে নির্মাণ, সরঞ্জাম সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে প্রায় ৫৫০ মিলিয়ন ডলার (৬ হাজার ৭০০ কোটি টাকা) বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সাইনিং মানি হিসেবে এপিএম টার্মিনালস ২৫০ কোটি টাকা দেবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪