| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দর নিয়ে গোপন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: শাহজাহান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ২৩:২৩:০৫:অপরাহ্ন  |  ১২৩৪০৬৯ বার পঠিত
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়:  শাহজাহান
ছবির ক্যাপশন: বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মুহাম্মদ শাহজাহান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের বিষয়ে অস্বচ্ছ ও গোপন প্রক্রিয়ায় বিদেশি কোম্পানির কাছে দায়িত্ব হস্তান্তরের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মুহাম্মদ শাহজাহান।

বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, দেশের অর্থনীতির হৃদপিণ্ড হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এমন কৌশলগত স্থাপনা নিয়ে তাড়াহুড়ো বা গোপন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শাহজাহান অভিযোগ করেন, কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়াই ‘পতিত স্বৈরাচারের আত্মীয়-স্বজনের সঙ্গে সংশ্লিষ্ট’ একটি বিদেশি কোম্পানির কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বন্দর–সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়েও সরকারের পদক্ষেপে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।

চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে শাহজাহান তিনটি প্রস্তাব তুলে ধরেন ;প্রথমত, বন্দর উন্নয়ন পুরোপুরি দেশীয় ব্যবস্থাপনায় সম্পন্ন করা।
দ্বিতীয়ত, প্রয়োজনে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ এনে দেশীয় জনবলকে প্রশিক্ষিত করা এবং আধুনিক যন্ত্রপাতি সংযোজন।
তৃতীয়ত, এসবও সম্ভব না হলে বিদেশি অপারেটর নিয়োগ করা যেতে পারে, তবে অবশ্যই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় জনগণকে অবহিত করে চুক্তি করতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪