| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যায়বিচারের জন্য কর্মচারীদের ইন-সার্ভিস ট্রেনিং অপরিহার্য: সিনিয়র জেলা জজ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৫:১৯:২১:পূর্বাহ্ন  |  ১২৫৯৬০০ বার পঠিত
ন্যায়বিচারের জন্য কর্মচারীদের ইন-সার্ভিস ট্রেনিং অপরিহার্য: সিনিয়র জেলা জজ
ছবির ক্যাপশন: ন্যায়বিচারের জন্য কর্মচারীদের ইন-সার্ভিস ট্রেনিং অপরিহার্য: সিনিয়র জেলা জজ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন কর্মশালার সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। ওইসময় তিনি বলেন, বিচারপ্রার্থী জনসাধারণের জন্য ন্যায় বিচার নিশ্চিতকরণ লক্ষ্যে সহায়ক কর্মচারীগণের নিয়মিত ইন-সার্ভিস ট্রেনিং এর বিকল্প নেই।

এ উপলক্ষে জেলা জজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ বাহারউদ্দিন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ। তারা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন শাখাসহ ও আদালতের দৈনন্দিন কার্যক্রম আরো গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা বিচার বিভাগের অন্যান্য বিচারকগণসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪