| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০২:১১:৪৩:পূর্বাহ্ন  |  ১৯৫৮৩৯০ বার পঠিত
অবশেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

রাঙামাটি প্রতিনিধি: নানা মহলের আপত্তিতে অবশেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতাল পরিস্থিতি ও নিরাপত্তাগত বিবেচনায় তা পেছানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, নির্ধারিত তারিখকে কেন্দ্র করে আহ্বান করা হরতাল এবং সম্ভাব্য পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত পরিস্থিতি পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে।

সেখানেই পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।পরবর্তী পরীক্ষার তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে। এসময় পরীক্ষা স্থগিত করার ফলে পরীক্ষার্থীদের অসুবিধা জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের’অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও নৌপথে হরতাল পালন করছে বিভিন্ন সংগঠন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪