| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭০ শতাংশ ডিস্কাউন্টের ব্যাখ্যা চেয়ে তলব, ১৫ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১১:৫৮:৩১:পূর্বাহ্ন  |  ১২৪২৯৭৪ বার পঠিত
৭০ শতাংশ ডিস্কাউন্টের ব্যাখ্যা চেয়ে তলব, ১৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি : পণ্যে সঠিক মূল্য তালিকা না থাকায় আউটলুক নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া প্রতিষ্ঠানটিতে চলমান ৭০% ডিস্কাউন্টের সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য আউটলুক কর্তৃপক্ষকে জেলা অফিসে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর)  জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

সহকারী পরিচালক নুর হোসেন জানান, তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে।  জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে বাজারগুলোতেও একই ধরনের অভিযান চালানো হবে। 

ভবিষ্যতে পুনরায় এ ধরণের অপরাধে জড়িত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪