| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে কৃষকদের ভার্মিকোম্পোস্ট উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১২:৪৮:০৮:অপরাহ্ন  |  ১২২৩২২৭ বার পঠিত
শ্রীপুরে কৃষকদের ভার্মিকোম্পোস্ট উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের নিয়ে ‘ভার্মিকোম্পোস্ট উৎপাদন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জৈবসারের উপকারিতা, উৎপাদন কৌশল ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা’র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃ আজিজুল হক। তিনি বলেন, টেকসই কৃষি ব্যবস্থায় জৈবসার ব্যবহারের বিকল্প নেই এবং ভার্মিকোম্পোস্ট মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার ও উৎপাদন খরচ কমাতে বিশেষ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াহাব ও বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুন নাহার জানান, মানসম্মত ভার্মিকোম্পোস্ট মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলকে রোগবালাই প্রতিরোধে সহায়তা করে।

প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ আসাদ উল্লাহ, পিএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র। তিনি বলেন, কৃষকদের জৈবসার ব্যবহারে উৎসাহিত করতে এসব প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর।

বিনা’র ইনোভেশন খাত (রাজস্ব) সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে শ্রীপুরের স্থানীয় কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষি খাতের কর্মীরা অংশগ্রহণ করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪