| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউলশিল্পী ছোট আবুল সরকার আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৩:৫৪:০৪:অপরাহ্ন  |  ১২২২৪৩৪ বার পঠিত
বাউলশিল্পী ছোট আবুল সরকার আটক
ছবির ক্যাপশন: বাউলশিল্পী আবুল সরকার;সংগৃহীত ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: ইসলাম অবমাননার অভিযোগে মানিকগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী আবুল সরকারকে (ছোট আবুল) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি ভিডিওতে ইসলাম ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগ ওঠার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেন। আটক আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, চলতি বছরের ৪ অক্টোবর ঘিওর উপজেলার একটি অনুষ্ঠানে বাউল গানের ফাঁকে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে তিনি ‘কটূক্তি’ করেন বলে অভিযোগ। পরবর্তীতে ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ অভিযোগে বৃহস্পতিবার মাদারীপুর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। 

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, ‘সাম্প্রতিক সময়ে আবুল সরকারের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ যাচাই করে তাকে মাদারীপুর থেকে আটক করা হয়েছে।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪