| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে তালাকের পর যুবকের দুধ দিয়ে গোসল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৫:১৫:৪১:অপরাহ্ন  |  ১২১৯৮১৫ বার পঠিত
উজিরপুরে তালাকের পর যুবকের দুধ দিয়ে গোসল

বরিশাল প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদারকাঠি গ্রামে তালাকপ্রাপ্ত এক যুবক আধা মণ (প্রায় ২০ কেজি) দুধ দিয়ে গোসল করেছে। এই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয়রা জানান, গ্রামের মো. এসকেন্দার আলী সরদারের ছেলে সজীব সরদার কাজল নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে চলতি বছর ২৫ মে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর সজীব সরদার জীবিকার তাগিদে দুবাই গেলেও স্ত্রীর অনুরোধে দেশে ফিরে আসেন। ফলে সংসারে টানাটানি শুরু হয়। 

সজীবের অভিযোগ, দেশে ফেরার পর তার হাতে টাকা ছিলো না। এর মধ্যেই বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা নেওয়া হতো। এ নিয়ে দাম্পত্য কলহ তীব্র হলে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় তাদের তালাক হয়ে যায়।

তালাকের পর মানসিক চাপে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন সজীব। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন। 

এর মধ্যে স্থানীয় সালিশ-বৈঠকে সমাধানের বহু চেষ্টা করা হলেও সব ব্যর্থ হয়। পরে বুধবার আনুষ্ঠানিক তালাক কার্যকর হওয়ার পর সজীব বাড়ির উঠোনে আধা মন দুধ দিয়ে গোসল করেন।

সজীব সরদার বলেন, মন পরিষ্কার করে নতুনভাবে জীবন শুরু করার জন্যই দুধ দিয়ে গোসল করেছি।

এদিকে স্ত্রীর মন্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তিনি সাংবাদিকদের সামনেও কোনও বক্তব্য দিতে রাজি হননি।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪