| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাছ থেকে পড়ে মারা গেল শিবির নেতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৫:৩৪:২২:অপরাহ্ন  |  ১২১৬৯১৮ বার পঠিত
গাছ থেকে পড়ে মারা গেল শিবির নেতা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় খেজুর গাছ থেকে পড়ে সাইফুল্লাহ মনোয়ার (১৬) নামে এক শিবির নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল্লাহ মনোয়ার উপজেলার কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নূরুছ সালামের ছেলে। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি ও সুফিয়া নূরীয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে সাইফুল্লাহ মনোয়ার বাড়ির পাশের একটি খেজুর গাছ থেকে পুকুরে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪