| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হলুদ–মরিচের গুঁড়ায় গো-খাদ্য, কাপড়ের রং মিশ্রণ, ৩ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৫:৩৭:৪৮:অপরাহ্ন  |  ১২২৬২০৮ বার পঠিত
হলুদ–মরিচের গুঁড়ায় গো-খাদ্য, কাপড়ের রং মিশ্রণ, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার রাজাবাজারে আল-আমিন মসলা মিলে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত এ অভিযানে মসলার গুঁড়ায় বিপজ্জনক উপাদান মেশানোর প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মিলটিতে হলুদ ও মরিচের গুঁড়া তৈরিতে কাপড়ের রং (টেক্সটাইল ডাই) ব্যবহার করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। একই সঙ্গে ধানের ভুষি (রাইস ব্র্যান) মসলা বাজারজাতকরণের প্রস্তুতি চলছিল। এসব অপরাধের দায় স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ধারা ৩৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

অভিযানকালে ধানের ভুষি ২ বস্তা (৭৫ কেজি), ভেজাল মরিচ গুঁড়া ৩ বস্তা (১৫০ কেজি), ভেজাল হলুদ গুঁড়া ৩ বস্তা (১৫০ কেজি) জব্দ করে বিধি অনুসারে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, অন্যান্য সাপোর্ট স্টাফ এবং বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪