| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার শিশু জুবায়েরের মৃত্যু, তিনজন আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ২৩:২১:১০:অপরাহ্ন  |  ১২৪৭৩১৫ বার পঠিত
মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার শিশু জুবায়েরের মৃত্যু, তিনজন আটক

রিপোর্টার্স২৪ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারগাঁওয়ে নির্যাতনের শিকার ১১ বছরের শিশু জুবায়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির সৎমা রূপা বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, জাম্বুরা পাড়তে যাওয়াকে কেন্দ্র করে কয়েকজন কিশোর জুবায়েরকে মারধর করে। পরে বাড়িতে ফিরে সৎমা রূপা বেগমও তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মারা যান।

শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪