| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ২১:৫৭:২৪:অপরাহ্ন  |  ২০২৮৯৬২ বার পঠিত
শেরপুরে সীমান্তে  প্রায়  কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ
ছবির ক্যাপশন: শেরপুরে সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুর ও ময়মনসিংহ সীমান্তের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র পৃথক অভিযানে প্রায়  ১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম। জব্দকৃত ভারতীয় চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে কসমেটিক পণ্য, গরু ও যানবাহন।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদী উপজেলার রাজাপাহাড়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে কাভার্ডভ্যান ভর্তি করে ভারতীয় মালামাল ও গরু পাচারের চেষ্টা করে।

ওইসময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি কাভার্ডভ্যান, ১টি ব্যাটারীচালিত ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবান ও গরু আটক করতে সক্ষম হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪