| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত দুই নারী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:৩৩:৪৯:পূর্বাহ্ন  |  ১২১৯৭৯৪ বার পঠিত
রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত দুই নারী
ছবির ক্যাপশন: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের একটি পুরোনো দেয়াল ধসে পড়ে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ ভূমিকম্প শুরু হলে কুলসুম বেগম ও জেসমিন বেগম সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ভুলতা–গাউছিয়া সড়কের পাশে থাকা একটি জরাজীর্ণ দেয়াল প্রচণ্ড ঝাঁকুনিতে ধসে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু ফাতেমা। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করেন এবং আহত দুই নারীকে দ্রুত নিকটবর্তী একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের প্রভাবে দেয়াল ধসে একটি শিশুর মৃত্যু হয়েছে। আহত দুই নারী বর্তমানে চিকিৎসাধীন আছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪