| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে বালুর আধিপত্য নিয়ে তাণ্ডব, বসতবাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৮:৫৭:৪৩:পূর্বাহ্ন  |  ১২১৬৮০৩ বার পঠিত
শেরপুরে বালুর আধিপত্য নিয়ে তাণ্ডব, বসতবাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা বেলতলী গড়পাড়া এলাকায় বালুর ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বসত-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী সীমু আক্তার সম্প্রতি শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সন্তানদের পড়াশোনার কারণে স্বামীসহ শহরের নবীনগরে ভাড়া বাসায় থাকলেও প্রতি শুক্রবার স্বামীর মাটি-বালুর ব্যবসায় ব্যবহৃত দুটি মাহিন্দ্র ট্রাক্টর দেখতে গ্রামের বাড়িতে যান। কয়েক সপ্তাহ আগে একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মকবুল, সজীব ও হানজেলা তার পথরোধ করে প্রাণনাশের হুমকি দেয় এবং এলাকায় ব্যবসা করতে নিষেধ করে।

পরবর্তীতে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গত ১৪ নভেম্বর স্থানীয় হাকিমিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের আয়োজন করা হলেও মকবুলপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায় এবং পুনরায় ব্যবসা বন্ধের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে মকবুলের নেতৃত্বে ৮-১০ জন সশস্ত্র লোক সীমু আক্তারের গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দুটি মাহিন্দ্র ট্রাক্টর, একটি মোটরসাইকেলসহ ঘরের দরজা-জানালা, আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এর মধ্যে রয়েছে- ট্রাংকে রাখা ৪ ভরি স্বর্ণ, জমির এগ্রিমেন্ট ছাড়ানো ১০ লাখ টাকা, ওয়ালটনের একটি ফ্রিজ এবং আরও নানা আসবাবপত্র।

এ বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪