| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুবৃত্তরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৯:১৮:৫১:পূর্বাহ্ন  |  ১২১৪৫৫৮ বার পঠিত
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুবৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বাজারে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় ভোররাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) ফজরের সময়ের ঠিক আগে ঘটে এ দুঃসাহসিক ঘটনা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যাংকের সামনে পুলিশের টহলদল, বন্ধ দরজা এবং জানালার আশপাশে পেট্রোল ও পোড়া গন্ধের ছাপঘটনার ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছে।

ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ জানান, তিনি ব্যাংকের ভেতরেই ছিলেন। হঠাৎ আগুনের শিখা দেখে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জানালার ছোট ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরানো হয় বলে জানান তিনি। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো হয়।

চৌরঙ্গী বাজারের এক চা বিক্রেতা জানান, সকাল ৬টার দিকে বাজারে এসে পুলিশ দেখে বুঝতে পারেন বড় কিছু ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যাংক ব্যবস্থাপক মো. শাহজালাল জানান, আগুন লাগলেও কোনো আর্থিক বা নথির ক্ষতি হয়নি। তবে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, একটি পেট্রোলের বোতল জব্দ করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪