মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে নামার সময় হুড়োহুড়িতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আমতৈল সান অ্যাপারেল গার্মেন্টসে এই ঘটনা ঘটে।
ভয়ভীতি ছড়িয়ে পড়ায় আতঙ্কিত শ্রমিকরা দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে অনেকে আহত হন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের অফিসার মনিরুল ইসলাম জানান, ভূমিকম্পের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে কর্মীরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা