| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে ভূমিকম্পে নারী পুরুষসহ অর্ধশতাধিক আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১০:৫৯:৪০:পূর্বাহ্ন  |  ১২৫৬২৮৪ বার পঠিত
নরসিংদীতে ভূমিকম্পে নারী পুরুষসহ অর্ধশতাধিক আহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে তীব্র ভূমিকম্পে অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্প অনুভব হয়। এসময় পুরো শহর কেপে উঠে। মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছে। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া জেলার ছয়টি উপজেলায় ভূমিকম্পে কমবেশি ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তি স্থল হিসেবে নরসিংদীকে চিহ্নিত করা হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির বলেন, ভূমিকম্পে আহত হয়ে প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ চিকিৎসা নিয়েছে। এখন ও হাসপাতালে চিকিৎসা নিতে আহতরা আসছে।

ভূমিকম্পে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রণাংশ আগুনে পুড়ে গিয়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। 

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: এনামুল হক জানান, ভূমিকম্পে এ আগুনের ঘটনা ঘটে৷ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪