| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্পের পর নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১২:৪৬:৪১:অপরাহ্ন  |  ১২৫১৮৩৮ বার পঠিত
ভূমিকম্পের পর নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভূমিকম্পের পর নারায়ণগঞ্জ বন্দরে একটি তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের জোন-২-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গণি।

স্থানীয় তুলা ব্যবসায়ী জুলহাস মিয়া দাবি করে বলেন, তুলার গোডাউনে আগুন লাগার ফলে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর মুহূর্তেই গুদামের ভেতরের তুলা দাহ্য হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪