সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিনুল ইসলাম।শুক্রবার(২১ নভেম্বর) জুম্মা নামাজ আদায় শেষে মাঠ, দর্শক গ্যালারি, ড্রেসিং রুম ঘুরে দেখেন তিনি।
এসময় জেলা প্রশাসক মাঠ নিয়মিত পরিচর্যার পাশাপাশি দর্শক গ্যালারি, ড্রেসিং রুম পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।এর আগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।
সরকার প্রদত্ত দায়িত্ব পালনকালে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করে জেলা প্রশাসক বলেন, সিরাজগঞ্জে দায়িত্ব পালনকালে আইনের মধ্যে থেকে জেলাবাসীকে সর্বোচ্চ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রাখবো।
রিপোর্টার্স২৪/এসসি