| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুরআনের হাফেজ ছেলেকে হেলিকপ্টারে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৯:০৩:৪৩:পূর্বাহ্ন  |  ২০২৫৮৯৩ বার পঠিত
কুরআনের হাফেজ ছেলেকে হেলিকপ্টারে সংবর্ধনা
ছবির ক্যাপশন: কুরআনের হাফেজ জুনায়েত হোসেন রিহান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় ৩০ পারা কুরআনের হাফেজ ছেলে জুনায়েত হোসেন রিহান (১২)কে হেলিকপ্টারে ভ্রমণ করিয়ে সংবর্ধনা দিলেন তার বাবা-মা।

শুক্রবার (২১ নভেম্বর) জুম্মা নামাজের পর, হেলিকপ্টারটি  হাফেজ রিহানকে তার শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ থেকে নিয়ে উড্ডয়ন করে এবং নড়িয়া  বিহারীলাল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে; পরে তাকে পারিবারিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময়, জুনায়েত হোসেন রিহানকে দোয়া ও শুভেচ্ছা জানাতে আত্মীয়-স্বজন, এলাকার সুধীজন স্কুল মাঠে এসে জড়ো হন। তার পিতা বাবুল হোসেন চৌকিদার ও তার স্ত্রী, একমাত্র সন্তানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। 

নড়িয়া উপজেলার বৈশাখী পাড়ার মোঃ বাবুল হোসেন চকিদারের এক মাত্র ছেলে জুনায়েত হোসেন রিহান (১২) ‘মজিদ জরিনা ফাউন্ডেশন হাফিজিয়া মাদ্রাসা’ থেকে ৩০পারা কুরআন মুখস্ত করে এ বছর হাফেজ হন।

বাবুল হোসেন চৌকিদার বলেন, তার ছেলে যেন আরো ধর্মীয় জ্ঞান লাভ করে লেখাপড়া করে মুফতি মাওলানা হয়ে দেশের সুনাম অর্জন করতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪