| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোর সুগার মিলে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১৫:১৬:১৯:অপরাহ্ন  |  ১২৩৪৪০৯ বার পঠিত
নাটোর সুগার মিলে ২০২৫-২৬  আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
ছবির ক্যাপশন: নাটোর সুগার মিলের ডোঙ্গায় আখ দিয়ে মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন

নাটোর প্রতিনিধি: নাটোর সুগার মিলে ২০২৫-২৬  আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার(২১ নভেম্বর) বিকেলে নাটোর সুগার মিলের ডোঙ্গায় আখ দিয়ে মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক বাণিজ্য ও অর্থ আজহারুল ইসলাম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নর্থ বেঙ্গল সুগার  মিলের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফরিদ হোসেন, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, আখ চাষি নেতা মোসলেম উদ্দিন।  

উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন, সুগার মিল,বাঁচলে কৃষক ও মিলের সাথে শ্রমিকরা বাঁচবে। এজন্য সরকার এবছরও আখের মূল্য বৃদ্ধি করেছে। চাষিরা মিলে ঠিকমত আখ সরবরাহ করলে মিলটি আবারও ঘুরে দাঁড়াবে। 

নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান,২০২৫-২৬ মৌসুমে ১লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। যা গতবছর ১লাখ ৭ হাজার ৭৭৫ মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ১৪৮ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল মিলটি। এবছর মিলটি সঠিক পরিমাণে আখ সরবরাহ পেলে লাভের মুখ দেখবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪